Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বন্ধ হল খুললে যেভাবে শিক্ষার্থী তুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়

admin • 17 Jul 2024, 01:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বন্ধ হল খুললে যেভাবে শিক্ষার্থী তুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

 

আজ (১৭ জুলাই) বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেটের সভায় শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচাল মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়েছে। সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে, এরপর যেদিন হল খোলা হবে সেদিন মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে উঠানো হবে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ওই জরুরি সভা শুরু হয় বুধবার সকাল ১০টার দিকে। উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ের এই সভা হয়।

 

গত কদিন ধরেই ঢাকাসহ সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। সোমবার সংঘর্ষ হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সর্বশেষ মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে সারা দেশে ছয়জন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার দিনভর ব্যাপক সহিংসতার পর দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দেয় ইউজিসি।

 

এরই মধ্যে, রাজশাহী বিশ্বিবদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।