রাজধানীর বনানীর কাঁচাবাজারের পাশে ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত নেই বলেও জানানো হয়েছে।
এর আগে সন্ধ্যায় ভবনটিতে আগুন লাগে বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে।





