Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বনানীতে মিনি বাসে আগুন

admin • 08 Nov 2023, 08:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বনানীতে মিনি বাসে আগুন

বনানীর কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ৮টা ৮মিনিটের দিকে মিনি বাসটিতে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

 

আগুন নেভাতে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন নিভে যাওয়ায় তাদেরকে কিছু করতে হয়নি।

 

এ দিকে রাজধানীর তাঁতিবাজার মোড়ে সন্ধ্যা ৭টার দিকে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

   

খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে আগুন নেভায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।