রাজধানীর বনানীতে বহুতল ভবনের কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এই আগুনের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া প্রাথমিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যানি।
জানা গেছে, আগুন লাগা ভবনটির ১১ তলায় কাপড়ের গোডাউন রয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার পর পৌনে ৭টায় বারিধারার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগুন নিয়ন্ত্রণে তারাও কাজ শুরু করবে।





