কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া খোকসা উপজেলার বন বিভাগের প্রবেশ দ্বারের ইটের পিলার ভেঙে জুবায়ের আহাম্মেদ নামে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত হয়েছে পৌরসভার ২ নং ওয়ার্ডের মাঠপাড়া গ্রামের উজ্জলের ছেলে জুবায়ের আহাম্মেদ (৪)।
নিহত শিশু জুবায়েরের দাদা কালাম বিশ্বাস জানান, জুবায়ের তার বন্ধুদের সাথে উপজেলা কম্পাউন্ডের বন বিভাগের প্রধান গেটে চরে খেলা করাকালীন সময়ে হটাৎই গেটের ইটের তৈরি পিলার ভেঙে জুবায়ের চাপা পরে। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা বন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমি বিষয়টি শুনেছি৷ ওখানে এক-দেড়শ লোক জড় হওয়াতে আমি যায়নি৷ বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা আমাকে সরে থাকতে বলেছে।





