Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বড়শিতে ধরা পড়ল ৯ কে‌জির চিতল

admin • 26 Nov 2025, 08:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বড়শিতে ধরা পড়ল ৯ কে‌জির চিতল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলের বরশিতে ধরা পড়েছে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল চিতল মাছ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় আড়তে ৭২০ টাকা কেজি দরে মাছটি ৬হাজার ৬শত টাকা  বিক্রি করা হয়।

 
স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, হাওড় ঘেরা নাসিরনগর উপজেলা দেশীয় নানা প্রজাতির মাছের জন্য প্রসিদ্ধ। এখানকার মাছ স্থানীয় প্রয়োজন মিটিয়ে জেলা সদরসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। হাওড়ের পাশাপাশি মেঘনা নদী থেকেও প্রতিদিন বিপুল সংখ্যক জেলে মাছ ধরেন।  

তিনি আরও জানান, বুধবার (২৬ নভেম্বর) সকালে নাসিরনগর সদরের মৎস্য আড়তে আনিস মিয়া নামে এক জেলে বিশাল এই চিতল মাছটি নিয়ে আসেন। ৯ কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি পরে স্থানীয় এক আড়তদারের কাছে ৭২০ টাকা কেজি দরে বিক্রি করেন তিনি।

 

মঙ্গলবার রাতে গোয়ালনগর এলাকায় বরশি দিয়ে এ মাছটি ধরেন আনিস মিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।