Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বড়শিতে ধরা পড়ল সাড়ে ২৩ কেজির পাঙাশ,বিক্রি কত?

admin • 16 Aug 2025, 12:24 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বড়শিতে ধরা পড়ল সাড়ে ২৩ কেজির পাঙাশ,বিক্রি কত?

বরগুনার পাথরঘাটায় বিশখালী নদীতে এক জেলের বড়শিতে সাড়ে ২৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি তিনি ২৩ হাজার ৫শ টাকায় বিক্রি করেন।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে বিশখালী নদীর কালমেঘা বাজারের স্লুইসগেট এলাকায় রিয়াজ হোসেনের বরশিতে মাছটি ধরা পড়ে। উপজেলার কালমেঘা বাজারে বিক্রি করতে নিয়ে গেলে ব্যবসায়ী মো. রাজু মিয়া ১ হাজার টাকা দরে ক্রয় করে রাখেন।

জেলে রিয়াজ হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে বিশখালী নদীর কালমেঘা বাজারের পাশে স্লুইসগেটে বরশি পেতে অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ বড়শিতে টান দিলে তিনি বুঝতে পারেন বড় কোনো মাছ আটকে পড়েছে। তাৎক্ষণিক বরশি উঠিয়ে দেখতে পান সাড়ে ২৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রির জন্য পাশের বাজারে নিয়ে গেলে ব্যবসায়ী রাজু মিয়া ১ হাজার টাকা কেজি দরে ২৩ হাজার ৫শ টাকায় কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. রাজু মিয়া বলেন, তিনি ১ হাজার টাকা কেজি দরে সাড়ে ২৩ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ক্রয় করে রাখেন। মাছটি উচ্চ মূল্যে বিক্রির জন্য পাথরঘাটা থেকে ঢাকায় প্রেরণ করেন। তিনি ধারণা করছেন এই মাছটি দেড় হাজার টাকা কেজি দরে ঢাকায় বিক্রি করতে পারবেন। পাঙ্গাস মাছটি দুপুরেই পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।