Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বড়দিন উপলক্ষে রাজধানীতে আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধ

admin • 24 Dec 2025, 04:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বড়দিন উপলক্ষে রাজধানীতে আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধ

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজধানীতে সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করা হলো।

 
বিজ্ঞপ্তিতে বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে নগরবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করে ডিএমপি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।