Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বড় জয় পেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

admin • 25 Jan 2023, 08:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বড় জয় পেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে জয়ের জন্য সহজ লক্ষ্য পায় বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে আরব আমিরাত। ৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬৫ বল বাকি থাকতেই পাঁচ উইকেটের জয় পায় বাংলাদেশ।

বুধবার (২৫ জানুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাবেয়া খান, মারুফা আক্তারদের বোলিং তোপে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি আরব আমিরাত। আরব আমিরাতের হয়ে লাবণ্য কেনি ও মাহিকা গাউর ছাড়া ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিলেন বাকি সব ব্যাটার।

লাবণ্য ৪৬ বলে করেন ২৯ রান। এছাড়া ২৭ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করেন মাহিকা। শিখার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় এ ব্যাটারকে। আরব আমিরাতের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৭ রান করেন বৈষ্ণব মাহেশ।

বাংলাদেশের পক্ষে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট ও ১৬ রান খরচায় ২ উইকেট তুলে নেন মারুফা। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন দিপা খাতুন, রিয়া আক্তার শিখা ও স্বর্ণা আক্তার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।