Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বঙ্গবন্ধু টানেলে ২৪ ঘন্টায় ৫ হাজার ৪২৯ গাড়ি পারাপার

admin • 30 Oct 2023, 09:04 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধু টানেলে ২৪ ঘন্টায় ৫ হাজার ৪২৯ গাড়ি পারাপার

চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে রোববার যান চলাচল শুরুর পর সোমবার ভোর ৬টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় দুই টিউব দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৫ হাজার ৪২৯টি। এতে টোল আদায় হয়েছে মোট ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা।

 

সূত্র জানায়, পতেঙ্গা প্রান্ত দিয়ে ২৪ ঘণ্টায় টানেলে প্রবেশ করেছে ২ হাজার ৭৫৭টি গাড়ি। একই সময়ে আনোয়ারা প্রান্ত দিয়ে প্রবেশ করেছে ২ হাজার ৬৭২টি গাড়ি।

 

সবমিলিয়ে দুই টিউব দিয়ে টানেল পারাপার হয়েছে ৫ হাজার ৪২৯টি গাড়ি।

   

এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উদ্বোধন করেন। পরদিন রোববার ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।