সাহাদত হোসেন,বগুড়া:
বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ৬৯ বোতল ফেন্সিডিলসহ ৫জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টার পর্যন্ত বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৯ বোতল ফেন্সিডিলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় ৬ টি মোবাইল, ৬ টি সীম ও নগদ ১৪,৫৮৫ (চোদ্দ হাজার পাঁচ’শ পঁচাশি) টাকা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার কামারগাড়ী এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে মোঃ রাহাত হোসেন (৪২), গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকার মোঃ সাজু মিয়ার ছেলে মোঃ বিপ্লব মিয়া (২৭), একই এলাকার মৃত জবেদ আলী প্রামানিকের ছেলে মোঃ রঞ্জু মিয়া (৩৬), সদর উপজেলার পূর্ব পালশা এলাকার মৃত আবু বক্করের ছেলে মোঃ নুর আমিন (৩৪) এবং সারিয়াকান্দি উপজেলার ধাপ কালতলা এলাকার মৃত শহিদুলের ছেলে মোঃ সালাউদ্দিন (২৮)।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানা পাঠানো হয়েছে।





