Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বগুড়ায় স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

admin • 31 Oct 2024, 05:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বগুড়ায় স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার ১৯ বছর পর বগুড়ায় স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক জালাল উদ্দিন এ রায় দেন।  

 

আসামির নাম চাঁন মিয়া। তিনি শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া এলাকার চুন্নু মিয়ার ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভোর রাতে নিজ ঘরে চাঁন মিয়ার সঙ্গে তার স্ত্রী ফুলবানুর ঝগড় হয়। এক পর্যায়ে চাঁন মিয়া তার পরনে থাকা গেঞ্জি দিয়ে ফুলবানুর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ফুলবানুর পরনে থাকা শাড়ি দিয়ে ঘরের তীরের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। 

 

এ ঘটনার পরের দিন পুলিশ চাঁন মিয়াকে গ্রেপ্তার করে এবং নিহত ফুলবানুর বাবা হত্যা মামলা করেন। এরপর আদালতে চাঁন মিয়া স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে শাজাহানপুর থানার তৎকালীন এসআই আব্দুর রাজ্জাক আসামি চাঁন মিয়াকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সেই চার্জশিট দাখিলের ১৯ বছর পর আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।