সাহাদত হোসেন ,বগুড়া
ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে অমর একুশে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বুধবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারগুলোতে ফুল হাতে মানুষের ঢল নামে।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য রাগেবুল হাসান রিপু । এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন প্রমুখ।





