Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় বিচারের নামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

admin • 26 Aug 2024, 05:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বগুড়ায় বিচারের নামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া গ্রামে বিচারের নামে সালিস বৈঠকে বেধড়ক পিটুনিতে বাদশা প্রামাণিক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

নিহত বাদশা ওই গ্রামের রমজান আলীর ছেলে। রোববার রাতে বিচার করার জন্য সালিস বৈঠকে বাদশাকে মারপিট করলে আহত হন। সোমবার সকালে তিনি মারা যান। লাশ উদ্ধার করে দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের শরীরে একাধিক মারপিটের চিহ্ন আছে বলে জানান শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম।

শাজাহানপুর থানার এসআই সমর চন্দ্র আচার্য্য জানান, বাদশা প্রামাণিকের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে রোববার রাতে এলাকায় বিচার করার জন্য বৈঠকে বসেন ইউপির সদস্য আব্দুল মতিনসহ বেশ কয়েকজন। সেই বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টায়। এ সময়ের মধ্যে বাদশাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করা হয় সালিসে। এতে বাদশা গুরুতর আহত হয়ে পড়েন। সেখান থেকে রাতে আহত বাদশাকে নিজ বাড়িতে নিয়ে আসে তার স্বজনরা। সোমবার সকালে বাদশা প্রামাণিক মারা যায়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীর অভিযোগ, মতিন মেম্বারদের মারপিটে বাদশার মৃত্যু হয়েছে। বৈঠক কে কে কীভাবে মারপিট করেছে তা বাদশা তার পরিবারের কাছে বলে মারা গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।