Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় প্রতারণার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

admin • 02 Jul 2025, 10:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বগুড়ায় প্রতারণার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বগুড়ায় ভুয়া ডিগ্রি ব্যবহার ও প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ জুলাই) দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম এবং সদর সেনানিবাসের ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে ভুয়া প্রেসক্রিপশন ও রিপোর্ট প্রদান করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির মালিক এমবিবিএস ডিগ্রিধারী হলেও নিজের নামের সঙ্গে বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। এছাড়াও সেখানে ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে চিকিৎসা সেবা প্রদান এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও প্রমাণিত হয়েছে।

এসব অনিয়মের দায়ে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডা. এস কে সাজেদুল আলমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।