Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় ট্রাকে আগুন

admin • 30 Nov 2023, 10:20 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বগুড়ায় ট্রাকে আগুন

বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকটির কেবিনের পুরো অংশ পুড়ে গেছে। বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বনানীতে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

 

তিনি জানান, বগুড়ার শিবগঞ্জে আলুর বীজ নামিয়ে ট্রাকটি সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে বনানীতে ১০-১২ জন দুর্বৃত্তরা ট্রাকের গতিপথ রোধ ভাঙচুর করে। চালক ট্রাকটি উল্টো ঘুরিয়ে পালানোর সময় পাশের একটি গর্তে পড়ে যায়।

 

এ সময় তিনি সহকারীকে নিয়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।