Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক

admin • 09 Nov 2024, 09:55 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বগুড়ায় অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক

বগুড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন ধারালো অস্ত্রসহ সাত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 আটককৃতরা হলেন- গোকুল উত্তরপাড়ার জাকারিয়া ইসলাম, গোকুল পলাশবাড়ী এলাকার মামুন ইসলাম, চালিতাবাড়ি এলাকার মেহেদী হাসান, মহাস্থান মোল্লাপাড়া এলাকার জহির মোল্লা, গোকুল বোরহান গেট এলাকার মেহেদী হাসান, মহাস্থান পাথরপাড়া এলাকার মো. রিমন এবং মহাস্থান প্রতাব রাজু এলাকার রহমত আলী স্বপ্ন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

তিনি জানান, নারুলী ফাঁড়ির চেকপোস্টের লাশ ঘরের সামনে একটি অটোরিকশা তল্লাশি করে সাতজন ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি বড় চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি বেতের লাঠি এবং ৮৯০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।