বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি ও কলেজ গভর্নিং বডির পৃষ্ঠপোষক ও দাতা সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু গতকাল শনিবার (২৬ জুলাই) বগুড়া মহিলা ডিগ্রি কলেজে গভর্নিং বডির প্রথম সভা ও পরিচিতি শেষে শিক্ষকদের সঙ্গে মত-বিনিময় করেছেন। এর আগে প্রধান অতিথিকে ফুলের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জেলার খবর
বগুড়া মহিলা ডিগ্রি কলেজের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত
admin
• 27 Jul 2025, 04:17 PM
• পঠিত 1 বার
বগুড়া মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির প্রথম পরিচিতি সভা ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মত-বিনিময় করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য, কলেজ গভর্নিং বডির পৃষ্ঠপোষক ও দাতা সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
গতকাল শনিবার (২৬ জুলাই) বগুড়া মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিমে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি কৃষিবিদ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোঃ মোকাব্বর হোসেন প্রাং এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মেহেদী হাসান পাঠান, রাজাদুল হক, আকতারুজ্জামান সরকার, মাওঃ আব্দুল কাদের, মিনারুল ইসলাম, মোসলেমা খাতুন, নূরজাহান আকতার, তাহেরা বেগম, জহুরুল ইসলাম সরকার, রশিদুল ইসলাম, ডাঃ হাবিবুর রহমান রতন প্রমুখ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





