Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, অতঃপর...

admin • 19 Dec 2024, 04:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, অতঃপর...

নাটোরের মাধনগরে বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন। বৃহস্পতিবা (১৯ ডিসেম্বর) দুপুরে মাধনগর স্টেশনে এ ঘটনা ঘটে। পরে চালক বুঝতে পেরে আবারও ট্রেনটি পেছন দিকে নিয়ে এসে ফেলে যাওয়া বগি সংযুক্ত করে এক ঘণ্টা পরে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

 

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখি আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ২টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

 

এরপরে ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পরেই চালক বুঝতে পারেন পেছনে ২টি বগি ফেলে এসেছেন। পরে চালক ট্রেনটিকে আবারও পিছন দিকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘণ্টা পর আবারও যাত্রা শুরু করেন।

 

স্টেশন মাস্টার উজ্জ্বল আরও জানান, এই ঘটনায় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং কোন ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।