Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘বউ মাইরেন না, পরকীয়া প্রেমিককে মারেন’ ভিডিও ভাইরাল!

admin • 25 Aug 2025, 08:17 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
‘বউ মাইরেন না, পরকীয়া প্রেমিককে মারেন’ ভিডিও ভাইরাল!

সম্প্রতি রাজধানীতে জনতার তোপের মুখে গাড়ি থামিয়ে এক ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। এমন এক ভিডিওতে বলতে শুনা যায়, ‘বউ মাইরেন না, পরকীয়া প্রেমিককে মারেন’। ওই ভিডিওটি সাংবাদিক ইলিয়াস হোসাইন শেয়ার দিয়ে ক্যাপশনে লেখেন, সবই টাকার খেলা৷ টাকা থাকলে মাথার চুল লাগে না৷ এসব নারীদেরকে মানুষের সামনে তুলে ধরা উচিত৷

 

ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা গাড়ি থেকে নামিয়ে এক নারীকে মারছে। তখন আরেকজনকে বলতে শুনা যায়, মহিলা তো, ভাই।

 

এই, ভাই। এ রকম করতেছেন কেন, ভাই। ভিডিওর শেষের দিকে দেখা যায়, উত্তেজিত জনতার মার থেকে বাঁচতে ওই পুরুষ দৌড়ে পালিয়ে যায়। এ সময় বলতে শুনা যায়, ‘বউ মাইরেন না, তাকে (পরকীয়া প্রেমিক) মারেন’।

 

সাংবাদিক ইলিয়াস হোসাইন শেয়ারের করা ভিডিওর কমেন্টে বেলাল হোসাইন নামের একজন বলেন, টাকার কাছে এই নারীরা বিক্রি হয়ে গিয়ে নিজের স্বামীকে মূল্যায়ন করে না। এদের চরিত্র সমাজে উন্মেষণ করা জরুরি।

 

মো. মামুনুর রশীদ সুয়েদ নামের আরেকজন বলেন, দেশের সবচেয়ে বড় সংস্কার দরকার এই জায়গায়। বৈবাহিক সম্পর্কের বাইরে কোনো অবৈধ মেলামেশা হলেই শাস্তির বিধান থাকতে হবে।

 

অনেক সময় অনেকে সন্তান, পরিবার, সম্মান, আর্থিক দিক বিবেচনা করে সঙ্গীর পরকীয়া মেনে নেয় অথবা বাধ্য হয়। কিন্তু সামাজিকভাবে এটা প্রতিহত না হলে, একজনকে দেখে আরেকজন এই খারাপ পথে এগোবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।