Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল গৃহিণীর

admin • 07 Jun 2025, 12:00 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল গৃহিণীর

কোরবানির মাংস সংরক্ষণের জন্য ফ্রিজ ও এর আশপাশ পরিষ্কার করতে গিয়ে ফ্রিজের সাথে বিদ্যুৎস্পৃষ্টে কমেলা বেগম (৬০) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৬ জুন)দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামে ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মোজাফ্ফরের স্ত্রী।  ইউপি সদস্য মো. আলাউদ্দিন গৃহিণী র মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

 

নিহতের পরিবারের স্বজনরা জানায়, ঈদকে কেন্দ্র করে ফ্রিজ পরিষ্কারের পর ফ্রিজের চারপাশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলেন ওই গৃহিণী। এমন সময় ফ্রিজের সাথে তার মুখমণ্ডলের গাল স্পর্শ করলে একটি শব্দ হয়ে ফ্রিজের সাথে আটকে যান তিনি।

 

বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্যরা ছুটে এসে সুইচ অফ করলে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।