Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফ্যাসিস্ট মোটিফ পোড়ানোর ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

admin • 12 Apr 2025, 08:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফ্যাসিস্ট মোটিফ পোড়ানোর ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফটি পোড়ানোর ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।

শনিবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।

 

কমিটির অন্য সদস্যরা হলেন—আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল ও সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী। সহকারী প্রক্টর মো. ইসরাফিল কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য চারুকলা অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতীকী মোটিফ বানান। অন্যান্য মোটিফের সঙ্গে প্রতীকী দানবীয় ফ্যাসিস্টের মোটিফটিও বানানো হয়।

 
অনুষদের দক্ষিণ পাশের গেট–সংলগ্ন জায়গায় প্যান্ডেলের ভেতরে এই মোটিফগুলো রাখা হয়। কে বা কারা এর মধ্য থেকে ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়ে গেছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।