Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফেসবুকে ৩৫ শিশু নিখোঁজের ‘গুজব’

admin • 06 Jul 2024, 11:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফেসবুকে ৩৫ শিশু নিখোঁজের ‘গুজব’

‘৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ বা হারানো গেছে’ এমন খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে খোঁজ নিয়ে জানা গেছে এগুলো শুধুই গুজব। যারা হারিয়েছে তারা ঘণ্টা চারেক বাসায় ছিলো না। আবার কোন শিশু দূরে তাদের বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল।

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবে বিশ্বাস করার কোন কারণ নেই। যে বা যারা এইসব তথ্য সত্য বলে পোস্ট করছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকাল থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা কোন ব্যক্তিগত আইডি থেকে শিশু-কিশোর হারানোর তথ্য ফেসবুকে ভাসতে থাকে। এর বেশিরভাগই চট্টগ্রাম ও কক্সবাজার জেলা কেন্দ্রিক ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়।

 

ফেসবুক’র তথ্যানুযায়ী রাজধানীতে বসবাসকারী ক্যালিগ্রাফার সাইফুল্লাহ সাফা নামে একজন শুক্রবার সন্ধ্যায় তার পোস্টে লিখেন, ‘গত ৪৮ ঘন্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজ! সারাদেশে এগুলো কি শুরু হলো হঠাৎ!! একটানা এত ছেলে মেয়ে নিখোঁজের সংবাদে জনমনে আতংক সৃষ্টি হয়েছে।

ছেলে ধরার মতো,কোন একটা সক্রিয় চক্র মাঠে নেমেছে। সবাই সাবধান হোন। এ ব্যাপারে প্রশাসন অর্ধমৃত। আপনার সন্তানের নিরাপত্তায় আপনি সচেতন হোন। নিউজটি দ্রুত শেয়ার করে সবাইকে এলার্ট করে দিন।’ ফেসবুক’র তথ্যানুযায়ী  (৬ জুলাই) শনিবার বিকেলে সাইবার ৭১ এর পরিচালক আব্দুল্লাহ আল জাবের একই ধরনের পোষ্ট করেন তার পোষ্টটি ২ হাজার ৭০০ শেয়ার ও ৪৬০টি কমেন্ট পড়েছে। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।