Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফেসবুকে ১০ হাজার টাকার বান্ডিল বিক্রি হতো ১৮০০ টাকায়!

admin • 25 Apr 2023, 08:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফেসবুকে ১০ হাজার টাকার বান্ডিল বিক্রি হতো ১৮০০ টাকায়!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রুপ খুলে জাল টাকা বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- আল আমিন (২২) ও কাশেম আলী (২২)। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, ভাড়া বাসায় জাল টাকা বানাতেন আল আমিন। তার কাছ থেকে টাকা কিনতে গাজীপুর থেকে ঢাকা এসেছিলেন কাশেম। তারা ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতেন। ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ফেসবুকে গ্রুপ খুলে এই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।

 

চক্রটি ১০ হাজার টাকার একটি বান্ডিল বিক্রি করতো ১৮০০ টাকায়। আর ৫০ হাজার টাকার একটি বান্ডিল বিক্রি করতো ১১ হাজার টাকায়। তারা ফেসবুক গ্রুপে জাল টাকাকে ‘প্রোডাক্ট’, ‘মাল’ বা ‘প্যাকেট’ নামে ডাকতো।

 

এ ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।