Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফেসবুক লাইভে এসে থানায় আশ্রয় নিলেন বৈষম্যবিরোধী নেতা

admin • 10 Jun 2026, 05:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফেসবুক লাইভে এসে থানায় আশ্রয় নিলেন বৈষম্যবিরোধী নেতা

ফেসবুকে লাইভে এসে থানায় আশ্রয় নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহদী হাসান। তিনি দাবি করেছেন, ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া খেয়ে থানায় গিয়ে আশ্রয় নেন। বুধবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি।

লাইভে মাহদী হাসান বলেন, ‘ছাত্রদল আমার ওপর হামলা করতে আসতেছে। আমার কি ব্যক্তিগত কোনো মতামত দেওয়ার অধিকার নাই?’

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, মাহদীর ফেসবুক লাইভেই তার অভিযোগের অসাড়তা প্রমাণ হয়েছে। লাইভে তিনি যখন রিকশার পেছনের অংশ দেখাচ্ছিলেন, তখন সেখানে কাউকে দেখা যায়নি। ছাত্রদলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও সাজানো। এটি শুধু ভাইরাল হওয়ার একটি অপচেষ্টা।

তবে মাহদী হাসান এশিয়া পোস্টকে জানান, শহরের কোর্ট স্টেশন এলাকায় ড্রাইভিং পরীক্ষা দিয়ে ফেরার পথে বৃন্দাবন সরকারি কলেজের সামনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে ধাওয়া দেয়। তিনি দ্রুত অটোরিকশাযোগে প্রেস ক্লাব সড়ক হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় আশ্রয় নেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মাহদী হাসান থানায় এসে অভিযোগ করেছেন, তাকে ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিয়েছে। তার ফেসবুক লাইভ পুলিশের নজরে আসেনি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।