Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফেসবুক থেকে মাসে কত টাকা আয় করেন হাসনাত আবদুল্লাহ

admin • 04 Mar 2026, 09:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফেসবুক থেকে মাসে কত টাকা আয় করেন হাসনাত আবদুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত হাসনাতের ফেসবুক পেজও ব্যাপক জনপ্রিয়। তার পেজের ফলোয়ার ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি।

নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং মতামত প্রকাশ করেন হাসনাত। এছাড়া ফেসবুক থেকে মোটা অংকের অর্থও আয় করেন তিনি। নিজের পেজের মাধ্যমে আয়ের হিসাবও জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত জানিয়েছেন, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ পেয়েছে, যা থেকে ৪০ ডলার আয় হয়েছে। সর্বশেষ দুইদিনে তার পেজ থেকে এসেছে ১২০ ডলার। আগের মাসে আয়ের পরিমাণ ছিল ৩,৩৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।

পেজের আয়ের ধারাবাহিকতা বজায় থাকলে তার মাসিক গড় আয় ৪ লাখ টাকার ওপরে থাকে। সে হিসাবে তার বাৎসরিক আয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৫ লাখ টাকার কাছাকাছি।

ব্যক্তিগত আয়ের এমন উৎস প্রকাশ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন তার সমর্থকরা। তারা মনে করছেন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠকের জন্য এ ধরনের স্বচ্ছতার প্রকাশ নজির স্থাপন করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।