Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় এক্সক্লসিভ

ফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ বাড়লো,

admin • 16 Aug 2022, 02:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ বাড়লো,
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এবার ফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে বর্ধিত ভাড়া। মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ সিদ্ধান্ত নেয়। বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান মঙ্গলবার (১৬ আগস্ট)  গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।   তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ফেরি এবং আমাদের জাহাজের ভাড়া সমন্বয় করা হয়েছে। এটা আগামী ১৮ আগস্ট থেকে কার্যকর হবে।   বিআইডব্লিউটিসি বর্তমানে ছয়টি রুটে ফেরিতে গাড়ি পারাপার করছে। রুটগুলোর মধ্যে রয়েছে- পাটুরিয়া দৌলতদিয়া,আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাট-ভেদুরিয়া।   প্রসঙ্গত, এর আগে গত ১৯ জুন থেকে ফেরির ও যাত্রীবাহী জাহাজের ভাড়া ২০ শতাংশ বাড়িয়েছিল বিআইডব্লিউটিসি মিরর/ মাহাদী
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।