Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

'ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিলে সরকারকে বিদায় নিতে হবে'

Shakib Nahid • 30 Jul 2025, 10:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
'ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিলে সরকারকে বিদায় নিতে হবে'
  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে বর্তমান অন্তর্বর্তী সরকার থাকবে না। বুধবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। হাবিবুর রহমান বলেন, ছাত্ররা বিপথে চলে গেছে। তারা বিএনপিকে চাঁদাবাজ বলে, কিন্তু সবচেয়ে বড় লুট করেছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, ছাত্রদের দল এনসিপিও লুট করছে। সারাদেশে এনসিপির পদযাত্রায় সরকার খরচ করছে এমন অভিযোগ করে তিনি বলেন, এক সময় এসব খরচের হিসাব দিতে হবে। ছাত্রদের এত টাকা ও গাড়ির বিষয়ে দুদকের তদন্তের দাবি জানান হাবিবুর রহমান। তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী পাকিস্তানী প্রেতাত্মা রাজাকারেরা এখন সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও স্লোগান প্রত্যাহার করতে এনসিপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।