Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফেনী-কুমিল্লা বন্যা, বিএনপির মনিটরিং সেল গঠন

admin • 11 Jul 2025, 09:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফেনী-কুমিল্লা বন্যা, বিএনপির মনিটরিং সেল গঠন

দেশের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে ফেনী ও কুমিল্লা অঞ্চলে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা দুর্গত এলাকার মানুষদের সাহায্য করতে বিএনপির পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। যা 'গুলশান চেয়ারপার্সন অফিস মনিটরিং সেল' নাম দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১১ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

 

বিএনপির পক্ষ থেকে তিনি বলেছেন, 'অতিবৃষ্টি ও উজানের পানিতে বন্যার সৃষ্টি হয়েছে। এছাড়াও সিলেট, নোয়াখালী, কক্সবাজার এলাকায়ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

 

ইতোমধ্যে বন্যা কবলিত এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠন নেতা-কর্মীরা ত্রাণ বিতরণ করছেন।

 

এই কার্যক্রমকে জোরদার করতে বিএনপি স্থায়ী কমিটি সদস্য, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কমিটি'র প্রধান ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে গত ৮ জুলাই মনিটরিং কমিটি কাজ করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।