Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

admin • 22 Nov 2022, 09:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

কাতারে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চকর মূহুর্ত স্মরণীয় করে রাখতে ডাক অধিদপ্তর দশ টাকা মূল‌্যমানের একটি স্মারক ডাকটিকিট, ত্রিশ টাকা মূল‌্যমানের একটি স‌্যুভেনির শীট, দশ টাকা মূল‌্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত ও পাঁচ টাকা মূল‌্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সীলমোহর প্রকাশ করেছে।

   

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার (২২ নভেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে স্মারক ডাকটিকিট, স‌্যুভেনির শীট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটা কার্ড ও বিশেষ সীল মোহর প্রকাশ করেন।

   

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: হারুন উর রশীদ এ সময় উপস্থিত ছিলেন।

   

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা আখ‌্যায়িত করে বলেন, প্রথমদিকে শুধু শখের বসেই এই খেলাটি খেলা হতো, যা আন্তর্জাতিক রূপ ধারণ করে ১৮৭২ সালে।

   

গ্লাসকোতে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। একটা সময় ফুটবলের গন্ডি ছিল শুধুই অলিম্পিক। তবে এর জনপ্রিয়তা দিন দিন এভাবে বাড়তে থাকলো যে ফুটবল সংস্থা অলিম্পিকের বাইরেও একটি টুর্নামেন্ট আয়োজনের কথা চিন্তা করে।

   

সেই লক্ষ্যে ১৯০৬ সালে সুইজারল্যান্ডে আয়োজন করা হয় একটি প্রতিযোগিতার। তার দুবছর পরই ১৯০৮ সালে লন্ডনে, গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। কাতারই মধ্যপ্রাচ্যের প্রথম কোন দেশ যারা আয়োজন করছে ফিফা ফুটবল বিশ্বকাপ।

   

এসময় মন্ত্রী ২২তম ফিফা বিশ্বকাপের সফলতা কামনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।