Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফুটবল নয়,ভারতের মাঠে ক্রিকেট খেলবেন লিওনেল মেসি

admin • 01 Aug 2025, 11:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফুটবল নয়,ভারতের মাঠে ক্রিকেট খেলবেন লিওনেল মেসি

এবার ভারতের ক্রিকেট মাঠে আলো ছড়াবেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। শুনতে অদ্ভুত মনে হলেও এমনটা ঘটতে পারে আগামী ডিসেম্বরে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা যেতে পারে এ ব্যতিক্রমী দৃশ্য—মেসি বনাম মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলি!

 

আগামী শীতে ৭ জনের একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটির জন্য শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো কিংবদন্তিরাও মাঠে নামতে পারেন বলে জানা গেছে।

 

একটি সুপরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এরই মধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) অনুরোধ করেছে যাতে তারা ১৪ ডিসেম্বরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামটি বরাদ্দ রাখে। জানা গেছে, ওই দিনই একটি প্রোমোশনাল সফরে মুম্বাই সফরে আসার কথা মেসির।

একজন এমসিএ কর্মকর্তা বলেন, মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে থাকবেন। তিনি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন।

 

সবকিছু চূড়ান্ত হলে আয়োজকেরা পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে। মেসির এই ভারত সফর হতে পারে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সফরের অংশ হিসেবে তিনি নয়াদিল্লি ও কলকাতাও যেতে পারেন।

 

এটি হবে মেসির ভারতে দ্বিতীয় সফর।

এর আগে ২০১১ সালে তিনি ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ফের মেসির পদার্পণ হতে পারে ভারতের মাটিতে।

এর আগে আর্জেন্টিনা জাতীয় দল (মেসিসহ) অক্টোবর মাসে ভারতের কেরালায় দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বলে প্রতিবেদন হয়েছিল। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ভারতের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) একটি সমঝোতায় পৌঁছেছিলও।

 

তবে জানা গেছে, সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।