Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফুটপাতে নতুন টাকার ব্যাবসা নিয়ে বসেছেন কুদ্দুস বয়াতি।

admin • 17 Mar 2026, 02:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফুটপাতে নতুন টাকার ব্যাবসা নিয়ে বসেছেন কুদ্দুস বয়াতি।

জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি বেশ রসিক মানুষ। রসিকতা ও সহজ-সরল কথাবার্তার জন্য বরাবরই পরিচিত তিনি। স্বভাবসুলভ এই রসিকতার ব্যাপারটি তিনি তুলে ধরছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তা দিয়ে তিনি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করে অনুরাগীদের কাছ থেকে প্রশংসাও কুড়াচ্ছেন।

 

গত ১৬ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি মজার পোস্ট শেয়ার করেন কুদ্দুস বয়াতি। পোস্টে দেখা যায়, তিনি ফুটপাতে বসে নতুন টাকার ‘ব্যবসা’ করছেন।

ছবির ক্যাপশনে রসিকতা করে কুদ্দুস বয়াতি লেখেন, ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম (কুদ্দুস ভাইয়ের কচ কচা টাকার ব্যাংক। হেড অফিস -গুলিস্তান ফুটপাত। (বি.দ্র: আমার আর কোন শাখা নাই।) আগে আসলে কমে পাবেন, পরে আসলে হারাবেন।’

 

পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে সরব হয়ে ওঠে তার টাইমলাইন। কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ব্যবসা।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘চমৎকার আইডিয়া!’

শৈশব থেকেই গান-বাজনার প্রতি গভীর অনুরাগ রয়েছে কুদ্দুস বয়াতির। দেশের বিভিন্ন অঞ্চলে তিনি মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেমতাইসহ নানা ধরনের পালাগানের আসর মাতিয়ে থাকেন।

১৯৯২ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না, আরও দিন আছে’ গানটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান কুদ্দুস বয়াতি। এরপর থেকে লোকসংগীতের অঙ্গনে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন এই শিল্পী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।