Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

admin • 30 Nov 2024, 05:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর বুয়েটের প্রাচীর সংলগ্ন ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়ে নবজাতকের বয়স হবে আনুমানিক একদিন।

 

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে জগন্নাথ হলের বিপরীত পাশের বুয়েটের প্রাচীর সংলগ্ন রাস্তার বটগাছের নিচে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই বুয়েট সংলগ্ন রাস্তায় একটি নবজাতকেরর মরদেহ পরে আছে। পরে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। এসময় নবজাতকটি একটি হলুদ কাপড় দিয়ে মুড়ানো একটি কাগজের কার্টুনে ছিল।

 

এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।