Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফিলিস্তিনিদের উপর হামলা ও গণহত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

admin • 22 Oct 2023, 01:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনিদের উপর হামলা ও গণহত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ অক্টোবর) সকাল ১১ টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়স্থ কুমারখালী ডাক বাংলোর সামনে কর্মসূচিরর আয়োজন করে কুমারখালী নাগরিক পরিষদ। এতে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, মহিলা পরিষদের নেত্রীবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

কুমারখালী নাগরিক পরিষদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুমারখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা মহিলা পরিষদের সভাপতি হোসনেয়ারা রুবি, সাংবাদিক আবু দাউদ রিপন, মোশারফ হোসেন, মিজানুর রহমান নয়ন সহ প্রমূখ।

বক্তারা বলেন, সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল ৭২ বছর ধরে নিরীহ ফিলিস্তিনির উপর বর্বরোচিত হামলা ও গণহত্যা চালাচ্ছেন। যা অত্যন্ত ঘৃণিত কাজ। ফিলিস্তিনিদের একটি স্বাধীন সার্বভৌমত্ব ও রাষ্ট্র প্রদানের দাবি জানান। এছাড়াও ইসরাইলের প্রধানমন্ত্রীসহ হামলায় জড়িতদের আন্তর্জাতিক রাজাকার হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান বক্তারা।

ক্যাপশন ঃ ফিলিস্তিনিদের উপর হামলা ও গণহত্যার প্রতিবদে কুমারখালী ডাক বাংলোর সামনে রোববার সকালে মানববন্ধন অনুষ্ঠিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।