Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফারহানকে হারিয়ে পাগলপ্রায় মা

admin • 18 Jul 2024, 05:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফারহানকে হারিয়ে পাগলপ্রায় মা

কোটা সংস্কারপন্থিদের আন্দোলনে উত্তাল দেশ। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগের সঙ্গে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। তারই মধ্যে ধানমন্ডির  রাপা প্লাজার কাছে আহত হন কিশোর ফারহান ফাইয়াজ।

রিকশায় আহত ফারহানকে নিয়ে হাসপাতালে ছোটে উদ্ধারকারীরা। বাঁচানোর চেষ্টা চললেও সাত মসজিদ রোডের সিটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে পাগলপ্রায় মা। বলেন, ‘সে এখন মৃত। আমি এর বিচার চাই।’

ফারহানের মা নাজিয়া খান তার ফেসবুক স্ট্যাটাসে ছেলে হারানোর বিচার চেয়েছেন। তিনি লেখেন, ‘আমার ছেলে ফারহান। সে এখন মৃত। আমি এর বিচার চাই।’

নাজিয়া খান সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি স্ট্যাটাস দেন। প্রথমটিতে ছেলের কয়েকটি ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘তারা আমার ছেলেকে হত্যা করেছে। তার বয়স এখনও ১৮ বছরও হয়নি। সে ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নিয়েছে। আমি চাই আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী আওয়াজ তুলুন। আমি এর বিচার চাই।’

এরপর নিজের সঙ্গে আরেকটি ছবি দিয়ে ছেলে হারানোর বিচারের দাবি করেছেন ফারহানের মা। সেখানে তিনি তার ছেলের হত্যার বিচার চেয়েছেন।

ফারহানের মায়ের স্ট্যাটাসটি এরই মধ্যে ফেসবুকে ভাইরাল। পোস্টটি দেওয়ার এক ঘণ্টার মধ্যে ৩৬ হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন। তাদের সবারও একই দাবি—‘ফারহান হত্যার বিচ্যার চাই।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।