ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় নড়াইল থেকে বোয়ালমারী উপজেলার সহস্রাইলে আসেন মাশরাফি। সেখানে গণসংযোগ করেন তিনি। এরপর পথসভায় বক্তব্য দেন মাশরাফি।
মাশরাফি উপস্থিত সকলের কাছে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন। এ সময় ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমানসহ নেতারা উপস্থিত ছিলেন।
পথসভা শেষ করে তিনি আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম আওয়ামী লীগের জনসভায় যোগদান।
সেখানেও তিনি বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। সভায় বক্তব্য দেন সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম।





