Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

admin • 14 Aug 2025, 03:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফরিদপুর-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছে ৮ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- আতিয়ার ও রঞ্জিত। ‌বাকি নিহত নারীসহ আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে দুর্ঘটনার পরে ফরিদপুর-খুলনা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে।

 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এক জন নারী ও হাসপাতালে নেওয়ার পর দুজন পুরুষ নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে দুজন পুরুষের নাম নিশ্চিত হওয়া গেলেও নারীসহ আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।