Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফরিদপুরে মাইক্রোবাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

admin • 18 Apr 2024, 09:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফরিদপুরে মাইক্রোবাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ফরিদপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ইমদাদ শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত ইমদাদ শেখ জেলা সদরের ঘোড়াদাহ এলাকার তারাজউদ্দিন শেখের ছেলে।

 

আহতরা হলেন- আক্তারুজ্জামান রিমু, খন্দকার জিল্লুল হক সুমন, লাইজু বেগম ও ছিদ্দিক মাতুব্বর। আহতদের অধিকাংশের বাড়ি সালথা উপজেলার বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদরের কৈজজুরি ইউনিয়নের সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, ফরিদপুর থেকে সালথাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সালথা থেকে ফরিদপুরগামী একটি মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাঁচজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে হাসপাতালে নেয়ার পর ইমদাদ শেখ নামের এক ব্যক্তি মারা যান। আহতদের মধ্যে ছিদ্দিক মাতুব্বর নামের ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

 

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে নেয়ার পর ইমদাদ শেখ নামের এক ব্যক্তি মারা যান। ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।