Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফরিদপুরে ধর্ষণের পর হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

admin • 25 Sep 2023, 07:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফরিদপুরে ধর্ষণের পর হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে নাসরিন নামের এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় দুই জন মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: হাফিজুর রহমান এ আদেশ দেন।

এছাড়া, দুই জনকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় একজন আসামি উপস্থিত ছিলেন। আরেক জন পলাতক।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মামুদপুর হালিমের ভিটা এলাকার সলিম মল্লিকের ছেলে আরজু মল্লিক ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে সবুজ মিয়া। সবুজ মিয়া বর্তমানে পলাতক রয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন পাল জানান, ২০১৭ সালের ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলমামুদপুর এলাকার একটি কলাবাগান থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। সেই সময় ওই নারীর পরিচয় তখন জানা যায়নি।

পরে ওই নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ। দীর্ঘদিন পর জানা যায়, ওই নারীর নাম নাসরিন। তার বাড়ি চট্টগ্রামে। নাসরিনের বোন সোনিয়ার সাথে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে তার মোবাইল এর কললিস্ট অনুসরণ করে আরজু মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। আরজু মল্লিক স্বীকার করেন, তিনি ও সবুজ মিয়া ওই নারীকে প্রথমে ধর্ষণ এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন।

স্বপন পাল বলেন, ‘নাসরিনকে অর্থের লোভ দেখিয়ে চট্টগ্রাম থেকে আরজু এবং সবুজ ফরিদপুরে নিয়ে আসেন। পরে নাছরিনের সাথে টাকা নিয়ে ঝামেলা হলে নাসরিনকে হত্যা করে কলাবাগানে ফেলে রাখে তারা। দীর্ঘ স্বাক্ষ্য, প্রমাণ ও শুনানি শেষে আরজু মল্লিক ও সবুজ মিয়াকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।