Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

ফখরুলের মুক্তির দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

admin • 30 Oct 2023, 09:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফখরুলের মুক্তির দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে গত ২৯ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

   

বিবৃতিতে বলা হয়েছে- গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও আওয়ামী গুন্ডারা নিরস্ত্র জনগণের ওপর শত শত রাউন্ড গুলিবর্ষণ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করার মতো বর্বরোচিত ঘটনা সংঘটিত করেছে; অথচ সরকার হামলাকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে উল্টো বিএনপি নেতাদের গ্রেফতার-নির্যাতন করে চলেছে।

 

বিবৃতিতে নেতারা বলেন, রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে সমাবেশ পণ্ড করে সরকারের রাজনৈতিক পরাজয় ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।