Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ রাজনীতি

ফখরুল-আব্বাসসহ বিএনপির ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

admin • 12 Dec 2022, 06:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফখরুল-আব্বাসসহ বিএনপির ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতা মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ শুনানির আদেশ দেন।

এর আগে গতকাল রোববার আসামিপক্ষের আইনজীবীরা স্পেশাল জামিন আবেদন করেন। এরপর শুনানি শেষে আদালত সোমবার সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

এর আগে গত ৯ ডিসেম্বর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. তরীকুল ইসলাম। এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। তবে এ মামলার এজাহারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।