Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্লট দুর্নীতির মামলা : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও রূপন্তীর ৭ বছরের কারাদণ্ড

admin • 02 Feb 2026, 02:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্লট দুর্নীতির মামলা : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও রূপন্তীর ৭ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে যুক্তরাজ্যের সংসদ সদস্য ও শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

এছাড়া শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের বিরুদ্ধে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের ক্ষেত্রেও অভিযোগের গুরুত্ব ও অপরাধের মাত্রা বিবেচনায় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।