Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা টি-২০ বিশ্বকাপ

প্রোটিয়াদের বোলিং তোপে ৭৭ রানে অলআউট শ্রীলঙ্কা

admin • 03 Jun 2024, 10:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রোটিয়াদের বোলিং তোপে ৭৭ রানে অলআউট শ্রীলঙ্কা

সাউথ আফ্রিকাকে বড় লক্ষ্য দিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে একমুহুর্তও দেরি করেননি শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচে ঘটেছে তার উল্টো, আনরিখ নর্কিয়া-কেশব মহারাজদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে দাসুন শানাকারা।

ওপেনিংয়ে নেমে শুরুটা ধীরগতিতে করেন দুই লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। দুজনেই প্রোটিয়া পেসারদের সামনে বেশ ভুগেছেন। নিশাঙ্কাকে ফিরিয়ে সাউথ আফ্রিকাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ওটনেইল বার্টম্যান। ৮ বলে মাত্র ৩ রান করেন লঙ্কান ওপেনার।

উইকেটে আসার পর কামিন্দু মেন্ডিস ধরে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও পারেননি বড় ইনিংস খেলতে। ১৫ বলে ১১ রান করে নর্কিয়ার বলে আউট হয়েছেন তিনি। হাসারাঙ্গা ও সামারাবিক্রমা রানের খাতা খুলতেই পারেননি। লঙ্কান অধিনায়ক খেলেছেন এক বল আর সাদিরার মোকাবেলা করেছেন দুই বল। দুজনকেই ফিরিয়েছেন মহারাজ।

বড় ইনিংস খেলার চেষ্টা করেছিলেন কুশল। কিন্তু টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি তিনি। তারপরও শ্রীলঙ্কার ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রান এসেছে কুশলের ব্যাট থেকেই। ৩০ বলে ১ বাউন্ডারিতে ১৯ রান করেছেন লঙ্কান এ ওপেনার।

দাসুন শানাকা-চারিথ আসালাঙ্কা তেমন কিছুই করতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউস করেছেন ১৬ বলে ১৬ রান।

সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন নর্কিয়া। ২ উইকেট নিতে মহারাজ ৪ ওভারে খরচ করেছেন ২২ রান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।