Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রেসক্লাবে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

admin • 04 Aug 2024, 02:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রেসক্লাবে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া- পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার দুপুর একটার দিকে আন্দোলনকারীদের একটি অংশ হাইকোর্ট এলাকার দিকে এগুতে থাকলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া- পালটা ধাওয়া শুরু হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

পুলিশ হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারা সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়েছে। অন্যদিকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন প্রেসক্লাব-তোপখানা রোড এলাকায়।

 

এ খবর লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে ধাওয়া- পালটা ধাওয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।