Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রী ও তার মাকে কু‌পি‌য়ে যখম

admin • 10 Nov 2024, 10:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রী ও তার মাকে কু‌পি‌য়ে যখম

গোপালগঞ্জে এক স্কুলছাত্রী ও তার মাকে কু‌পিয়ে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ওই স্কুলছাত্রীর এক সহপাঠী এই ঘটনা ঘটিয়েছে। রোববার রাত সোয়া ৮টার দিকে ওই স্কুলছাত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুলছাত্রীকে একই ক্লাসের এক ছাত্র দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে। এরই জেরে রোববার রাত সোয়া ৮টার দিকে ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে অতর্কিতভাবে ধারালো অস্ত্র হামলা চালায় ওই স্কুলছাত্র। এ সময় ঘরে আটকে স্কুলছাত্রী ও তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করা হয়।

পরে এলাকার লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ সালে বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী।

ওই এলাকার ইউপি চেয়ারম্যান ভূইয়া মোহাম্মদ ইসানুর রশিদ বলেন, ঘটনা শুনেছি। মা-মেয়েকে ঘরে আটকে রেখে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, এই ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।