Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রাক-প্রাথমিক খুলছে ৪ আগস্ট, বাদ ১২ সিটি কর্পোরেশন এলাকা

admin • 31 Jul 2024, 06:58 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রাক-প্রাথমিক খুলছে ৪ আগস্ট, বাদ ১২ সিটি কর্পোরেশন এলাকা

দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে আগামী রোববার (৪ আগস্ট) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়।‌ পরিস্থিতি স্বাভাবিক হলে ঐসব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অধিদফতরের মহাপরিচালক আব্দুল সামাদ।

আব্দুল সামাদ বলেন, ১২টি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে। এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।