Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রস্রাব-পায়ু পথ বিহীন এক পা বিশিষ্ট শিশুর জন্ম

admin • 27 Mar 2024, 11:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রস্রাব-পায়ু পথ বিহীন এক পা বিশিষ্ট শিশুর জন্ম

দিনাজপুরের বিরামপুরে এক পা বিশিষ্ট প্রস্রাব ও পায়ু পথ বিহীন এক শিশুর জন্ম হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মর্ডান ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় শিশুটির।

 

শিশুটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন ওই ক্লিনিকে। পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া গ্রামের মাহফিজুল ও তছলিমা দম্পতির এ শিশু সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিজারিয়ান অপারেশনকারী চিকিৎসক ডা. তাহেরা বেগম জানান, জেনেটিক্যাল সমস্যার কারণে শিশুটি জন্মগত ত্রুটি নিয়ে মাতৃগর্ভে বেড়ে উঠেছে। অপারেশনের মাধ্যমে প্রস্রাবের পথ ও পায়ুপথ বের করা না হলে শিশুটিকে বাঁচানো যাবে না। তাই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।