Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রবীণ চলচ্চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তী আর নেই!

admin • 07 Mar 2024, 10:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রবীণ চলচ্চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তী আর নেই!

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ চলচ্চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তী। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটের দিকে পুরান ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

এ পরিচালকের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, বুধবার রাতে হঠাৎ করেই বাসায় মাথা ঘুরে পরে যান শিল্পী চক্রবর্তী। পরে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়। আজ সকালে আইসিইউতে রাখা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় মৃত্যু হয় তার।

জানা গেছে, শিল্পী চক্রবর্তী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগে ২০২২ সালে স্ট্রোক হয়েছিল একবার। তারপর থেকে শারীরিকভাবে দুর্বল ছিলেন তিনি।

‘বিনি সুতার মালা’, ‘উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’ ও ‘মীমাংসা’ সিনেমার নির্মাতা পরিচালক শিল্পী চক্রবর্তী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।