Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 17 May 2023, 09:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে অন্নি বেগম (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) সকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, গত প্রায় দেড় বছর পূর্বে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের চাঁন মিয়ার মেয়ে অন্নি বেগমের সঙ্গে বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর গ্রামের প্রবাসী সোহাগের বিয়ে হয়।

 

এর কিছুদিনপর সোহাগ প্রবাসে চলে যায়। বুধবার সকালে বসতঘরের সিলিং ফ্যান থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।