Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রবাসীর স্ত্রীকে দেড় বছর ধরে ধর্ষণ, এসআইয়ের বিরুদ্ধে মামলা

admin • 17 Oct 2023, 09:19 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রবাসীর স্ত্রীকে দেড় বছর ধরে ধর্ষণ, এসআইয়ের বিরুদ্ধে মামলা

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান ফারুক (৫৪) নামের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলাটি করেন ভুক্তভোগী নারী।

ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী আফজালুল করিম। আসামি মিজানুর রহমান ফারুক বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের এ আর খান সড়কের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানান, ভুক্তভোগী নারীর স্বামী মালয়েশিয়া প্রবাসী। তার বন্ধু এসআই ফারুক। নগরীর এ আর খান সড়কে ৯ শতাংশ জমি কিনতে এসআই ফারুককে ৪৫ লাখ টাকা দেন প্রবাসীর স্ত্রী। কিন্তু জমির দলিল না দিয়ে টালবাহানা শুরু করেন ফারুক। এছাড়া বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দেন।

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ওই নারী নগরীর এ আর খান সড়কে তার ভাইয়ের নির্মাণাধীন ভবনে যান। এসময় এসআই ফারুক সেখানে গিয়ে তাকে ধর্ষণ এবং নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেগুলো স্বামী ও স্বজনদের কাছে পাঠানো ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০২৩ সালের ৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (প্রোটেকশন বিভাগ) কাছেও লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে শেষে আদালতে নালিশি মামলা করেন এক সন্তানের জননী ওই নারী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।